শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নেতৃবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যবিষয়ক সংগঠন ‘দিক থিয়েটার’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার (২ নভেম্বর) দুপুর একটায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময়ে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সহ-সভাপতি রাশেদুল হাসানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- দিক থিয়েটারের সভাপতি মো. শাকিল, সহ-সভাপতি মো. আবু রাকিব হাসান, সাধারণ সম্পাদক আর্নিকা দেব, সহ-সাধারণ রনি রায়, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক অনন্যা ঘটক, কোষাধ্যক্ষ রুপালী পাল, দপ্তর সম্পাদক জাকির হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নন্দনা দেবনাথ, লিয়াজোঁ সম্পাদক দ্বৈপায়ন দাশ অনন্য, কার্যকরী সদস্য নন্দন কুমার বিশ্বাস, সাধারণ সদস্য মিশন রায় ও হৃদয় কুমার পার্থ।

 

মতবিনিময়কালে দিক থিয়েটারের বক্তারা বলেন, নাটক মঞ্চায়নের মাধ্যমে দিক থিয়েটার শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নাটকের মাধ্যমে বিভিন্ন সমাজসংস্কারধর্মী বিষয়াবলি তুলে ধরে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে এর বিস্তৃতি অনেক দূর পৌঁছেছে। পুরাতন নেতৃবৃন্দের সহযোগিতায় অর্জিত অভিজ্ঞতা দিয়ে নতুনদের সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন বিপর্যয়ের কারণে সাংগঠনিক কাজে স্থবিরতা নেমে এসেছিল। সাংগঠনিক সপ্তাহের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ করে এখন আবার নতুন উদ্যমে সামনের দিকে পা বাড়াচ্ছে দিক থিয়েটার।

 

এসময় প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, দীর্ঘদিন পর ক্যাম্পাসে সাংগঠনিক সপ্তাহ পালন করার ফলে সংগঠনগুলো নতুন সদস্য সংগ্রহ করতে পেরেছে। সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে এখন সব সংগঠনের মধ্যে গতিশীলতা ফিরে এসেছে। ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখতে শাবি প্রেসক্লাব সবসময় এসব সংগঠনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আগামীতেও এ দ্বারা অব্যাহত থাকবে বলে আশা রাখি।

 

প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্যকরী সদস্য তানভীর হাসান প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৯