সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে লিডিং ইউনিভার্সিটি এবং গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর ২০২২) লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সাথে একটি সমঝোতা চুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে হোটেলের কর্পোরেট সম্পর্কে বিভিন্ন সম্মতি বিষয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার সাথে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর ম্যানেজার (Banquet Operation and Sales, F&B Service) একেএম মনিরুজ্জামান শাহিনের ফলপ্রসূ আলোচনা হয়েছে।
উপাচার্য মহোদয়ের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন এবং গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট এর সহকারি ম্যানাজার (F&B Service) আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১




