জেলহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দ।

 


বুধবার (৩ নভেম্বর) সকাল ১২ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তারা।

 

শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালমা বাছিত, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি সালমা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি এ জেড রওশন জেবীন রুবা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ সহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০