সিলেট-সুনামগঞ্জ মেইন রোডে ওভার ব্রীজ নির্মাণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকার ঘোষণা বাতিল করা হয়েছে। ফলে শনিবার (৫ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

 



বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৫ টায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

অনিবার্য কারণ বশত এ ঘোষণা বাতিল করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মুন্না-৬