ছবি : আহমেদ রুবেল

সিলেট নগরের লাক্কাতুরা এলাকায় ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন ৩ জন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পিকআপ, সাদাপাথর পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

 


 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত পৌণে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার এসআই আছলাম আহমদ বলেন- ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। কিন্তু এসে কাউকে পাইনি। তবে তিনটি গাড়ীই জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি।’

 

 

আহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি উল্লেখ করে তিনি বলেন- ‘আমরা ঘটনাস্থলে আসার পূর্বেই আহত কারের ড্রাইভার হাসপাতালে চলে গেছেন। শুনেছি কারের ড্রাইভার আহত হয়েছেন। তবে মারাত্মক আহত হননি।’

 


সিলেটভিউ২৪ডটকম/রুবেল/মুন্না