কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদূদ হোসেন, বদরুল ইসলাম বদর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. মইনুল ইসলাম সোহাগ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজীব সরোয়ার রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক মিফতা, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল ইসলাম চৌধুরী, মনসুর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, দপ্তর সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তাকিন আহমদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী খোরশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তৈমুছ আলী, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম রেনু তার বক্তব্যে বলেন, পৃথিবীর ইতিহাসে স্বাধীন দেশে ৩ নভেম্বর জেলের মধ্যে হত্যাকাণ্ডের এমন ন্যাক্কারজনক ঘটনা আর কোথাও ঘটেনি। জেলখানায় বন্দীদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা থাকলেও ১৯৭৫ সালের এই দিনে জাতির সূর্য সন্তান বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে স্বাধীনতা বিরোধীরা কারাগারে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
সভাশেষে ৩ নভেম্বর শাহাদত বরণকারী জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/ইআ-০৮




