হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারি পরিষদের নেতৃবৃন্দ।
শুক্রবার (৪ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ জাতির জনকের আত্মার শান্তি কামনা করেন ও ১৫ আগস্টের নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
সিকৃবি কর্মচারি পরিষদের সভাপতি শাহ আলম সুরুকের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কমিটির আহবায়ক ও সহ-সভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অরুণ বাহাদুর লামা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, মহিলা সম্পাদক ফাতেমা বেগম, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, সদস্য নুরে আলম, অলিয়ার রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি/ইআ-১১




