টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে ভারত বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে। কিন্তু ম্যাচের এই ফলাফল নির্ধারণ হয়েছে ক্রিকেটের বৃষ্টি সংক্রান্ত আইন প্রয়োগের পর।

ম্যাচে ৫ রানের এই হার বাংলাদেশের সমর্থকদের অনেকেই মানতে পারেননি।


বাংলাদেশের বিপক্ষে ভারতের ক্রিকেট ম্যাচে বরাবরই উত্তেজনা থাকে, থাকে রোমাঞ্চ আর দুই দেশের সমর্থকদের আবেগ। 

একদিন বিরতি পর আজ শুক্রবার (৪ নভেম্বর) এডিলেডের কারেন্ট ওভার রোল্টন ওভাল মাঠে বাংলাদেশ টিম অনুশীলন শেষে  সাংবাদিকদের তাসকিন আহমেদ বলেন, সেমিফাইনালে খেলা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয় তবে শেষ ম্যাচটা জিততে চান তারা। তাসকিন  বলেন, ‘এই গ্রুপের বেশির ভাগ ম্যাচ কিন্তু বেশ ইন্টারেস্টিং হচ্ছে। এখনো কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন্ড। মিরাকলভাবে হয়ে যেতে পারে। মেইন লক্ষ্য থাকবে আমাদের ম্যাচটা সেইম স্পিরিট নিয়ে যাব ইনশাআল্লাহ। ভালো খেলে জিততে চাইব। যদি জিতেই যাই পরে কি হবে ক্যালকুলেশন, পরে তা দেখা যাবে। কিন্তু আমরা জিততে চাই।’

সেমিফাইনাল নিয়ে নিজেদের মধ্যে আলোচনা প্রসঙ্গে তাসকিন বলেন, ওখানে অনেক ক্যালকুলেশন আছে। আমাদের মেইন টার্গেট হচ্ছে ম্যাচ জেতাটা। সেমিফাইনাল হবে কি, হবে না সেটা তো বলতে পারছি না।

নিজেদের গ্রুপে অন্য দলগুলোর খেলা অনুসরণ করা নিয়ে তাসকিন বলেন, ‘হ্যাঁ আমরা ফলো করছি।'

পাকিস্তানকে খুবই ভালো দল উল্লেখ করে জিততে হলে দল ও ব্যক্তিগতভাবে ভালো খেলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে এই পেসার বলেন, ‘পাকিস্তান ভালো টিম। সব ফরম্যাটে ভালো খেলছে। ওদের সঙ্গে ভালো ক্রিকেট খেলতেই হবে যদি জিততে চাই। ওটাই আমাদের লক্ষ্য টিমওয়েজ বলেন আর ব্যক্তিগতভাবে বলেন এটাই মেইন টার্গেট আমাদের।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রমেই ভালো করছে। তাসকিন চান, পাকিস্তানের বিপক্ষেও এই ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি আমরা শিখতেছি ইমপ্রুভমেন্ট করার জন্য। আগে থেকে আমরা ভালো ক্রিকেট খেলছি। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা গ্রেট টিম হয়ে যায়নি। লক্ষ্য থাকবে এই ইমপ্রুভমেন্টের ধারাটা ধরে রাখতে চাই।’

হাসানের প্রশংসা করে তাসকিন বলেছেন, ‘হাসান মাহমুদ আমার অনেক পছন্দের বোলার। সে বাংলাদেশের জন্য অনেক বড় সম্ভাবনা। হাসান,শরীফুল, ফিজ কিংবা আমি— বোলিংয়ে আমাদের সবার মধ্যেই উন্নতির খিদে আছে এবং আমরা একজন আরেকজনকে সমর্থন করি। এটা খুব ভালো দিক। দেখবেন, আল্লাহ যদি সুস্থ রাখে ও (হাসান) অনেক বড় কিছু হবে বিশ্বের।’

দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তান হারিয়ে ছন্দে আছে। সেই পাকিস্তানকে হারানো কিভাবে সম্ভব জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রেডিক্ট করা ডিফিকাল্ট। একটা ওভারেই মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা যদি আগে বোলিং করি ওদের ১৫০’র মধ্যে আটকাতে পারি তাহলে আমাদের চেজ করা সহজ হবে। আগে ব্যাটিং করে একটা ভালো স্কোর করতে পারি সেটা আমদের ডিফেন্ড করার এবিলিটি আছে। ভালো ক্রিকেট খেললে জিততে পারব এই আশাটা আছে। ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। পাকিস্তানি বেটার টিম সবাই জানে। মেইন টার্গেট ইমপ্রুভমেন্ট করা। আগেও বলেছি আমরা গ্রেট টিম হইনি হবো ইনশাল্লাহ।’


সিলেটভিউ২৪ডটকম/ইদ্রিছ/ইআ-১৩