মৌলভীবাজারের রাজনগরে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবক-যুবতীদের উৎসাহিত করতে দুদিন ব্যাপী ‘উদ্যোক্তা মেলা’ শুরু হয়েছে। ‘চাকুরী নিতে নয়, চাকুরী দেওয়ার’ প্রত্যয় নিয়ে প্রভা টি’র পৃষ্ঠপোষকতায় দেশীয় হস্তশিল্প, বস্ত্র, দেশী-বিদেশী পিঠা, প্রসাধনী ও সাজসজ্জার বিভিন্ন পণ্যের ১৬টি স্টল নিয়ে এ মেলার আয়োজন করেছে মৌলভীবাজার অনলাইন সপ। 

 


শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় এ মেলার উদ্বোধন হয়।

 


রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও এইচএম এবাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব শংকর দুলাল দেব, রাজনগর প্রেসক্লাবের তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, রাজনগর সদর ইউপি সদস্য ময়নুল ইসলাম মাল্লুম, ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু, মাসুমুর রহমান।

 

আরও বক্তব্য রাখেন- রাজনগরে বাজারের ব্যবসায়ী আশরাফুজ্জামান চৌধুরী মিনহাজ, রাজনগর কে.জি স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকস, মেলার আয়োজক ও উদ্যোক্তা সায়মা হক সোনিয়া, সায়লা লিছা, আবু তাহের সানি প্রমুখ।

 

 


সিলেটভিউ২৪ডটকম/সোহেল/মুন্না-২