সিলেটের  জৈন্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ মামুন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এসময় প্রায় ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় জনতা।

 


 

শুক্রবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায়  জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সালিরপুল নামক স্থানে (১০নং গ্যাস কুপের) সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।

 


নিহত মামুন জৈন্তাপুর উপজেলা হেমুমাঝপাড়া গ্রামের মৃত তজ্জমুল আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের জবেদ আলীর ছেলে কাওছার আহমদ (১৮) ও সোয়াব আলীর ছেলে আনিছুর রহমান (২০)। তারমধ্যে গুরুত্বর আহত কাওছার আহমদ একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা রয়েছেন। 

 

 

এদিকে- দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় ৩ ঘণ্টা পর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় সড়ক থেকে অবরোধ তুলে নেন স্থানীয় জনতা।

 

 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক। তিনি বলেন- ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়দের অবরোধ গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তোলা হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

 

 


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/মুন্না-৮