সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহফুজুল করিম জেহিনকে কারাগারে প্রেরনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন সিলেট স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

 


মাহফুজুল করিম জেহিনকে কারাগারে প্রেরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ দিন পর আমেরিকা থেকে দেশে আসা জেহিনকে কারাগারে প্রেরণ প্রমাণ করে দেশে কেউ নিরাপদ নয়।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, অবিলম্বে জেহিনকে মুক্তি দেওয়া না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করে আনা হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩