প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন গত ২রা নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হয়।

 


সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)’র মাধ্যমে ২০টি কেন্দ্রে পৌরসভার ৩৫ হাজার ৪৭০ জন (পুরুষ ১৮ হাজার ২৭৯ ও মহিলা ১৭ হাজার ১৯১) ভোটারের মধ্যে ২০ হাজার ৭৬৫ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে প্রথম পৌরপিতা বা প্রথম মেয়র, ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৩ জন মহিলা কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডে ৮ জন সাধারণ কাউন্সিলর (আদালতের নির্দেশনায় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত হয়) নির্বাচিত করেন।

 

নির্বাচনে রেকর্ড সৃষ্টি করে ‘জগ’ প্রতীকে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে প্রথম উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এবার প্রথম পৌরপিতা বা মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী গরনার স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ ‘নৌকা’ প্রতীকে পান ৩ হাজার ২৬৩ ভোট। এছাড়া ‘মোবাইল ফোন’ প্রতীকে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না ৩ হাজার ৭০ ভোট,  ‘হ্যাঙ্গার’ প্রতীকে উপজেলা বিএনপির সদ্য বহিস্কৃত সভাপতি জালাল উদ্দিন ৩ হাজার ১৭ ভোট, ‘খেজুর গাছ’ প্রতীকে উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শিব্বির আহমদ ১ হাজার ৪২৯ ভোট, ‘চামচ’ প্রতীকে পৌর আঞ্জুমানে আল-ইসলাহ’র সভাপতি তালুকদার ফয়জুল ইসলাম ৮৩৮ ভোট ও ‘নারিকেল গাছ’ প্রতীকে যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন পেয়েছেন ৬৬৯ ভোট পান।

 

সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের মধ্যে: ১নং ওয়ার্ডে ‘চশমা’ প্রতীকে সাবিনা ইয়াসমিন ২ হাজার ৯৯৫ ভোট, ‘অটোরিক্সা’ প্রতীকে নাছিমা বেগম ১ হাজার ৬৫৮ ভোট, ‘জবা ফুল’ প্রতীকে সাহেনা বেগম ১ হাজার ৪৪৬ ভোট, ‘আনারস’ প্রতীকে নূরুন্নাহার ইয়াসমিন ৭৩১ ভোট, ‘বলবেন’ প্রতীকে হেলেনা ইয়াসমিন ডলি ৩৭৯ ভোট ও ‘টেলিফোন’ প্রতীকে নেহারা বেগম ৩০১ ভোট পান।


২নং ওয়ার্ডে ‘আনারস’ প্রতীকে রাসনা বেগম ২ হাজার ৩৩৮ ভোট, ‘চশমা’ প্রতীকে আমিনা খাতুন জেসমিন ২ হাজার ৫৭ ভোট, ‘অটোরিক্সা’ প্রতীকে রুহেলা বেগম ১ হাজার ৫৫৫ ভোট ও ‘জবা ফুল’ প্রতীকে করিমা বেগম ৪০৮ ভোট পান।

 

৩নং ওয়ার্ডে ‘আনারস প্রতীকে লাকী বেগম, ২ হাজার ৬১৩ ভোট, ‘চশমা’ প্রতীকে মুক্তা রাণী নাথ ২ হাজার ১৯১ ভোট, ‘বলপেন’ প্রতীকে শিল্পী রাণী দে ১ হাজার ১৬১ ভোট ও ‘জবা ফুল’ প্রতীকে মায়ারুন নেছা ১ হাজার ৮৪ ভোট পান।

 

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে ঃ ১নং ওয়ার্ডে ‘উটপাখি’ প্রতীকে রাজুক মিয়া রাজ্জাক ১ হাজার ২৭৯ ভোট, ‘ডালিম’ প্রতীকে মোস্তাক আহমদ ৪৯১ ভোট, ‘বø্যাকবোর্ড’ প্রতীকে ওলিউর রহমান বাবলু ৩৩৩ ভোট, ‘পানির বোতল’ প্রতীকে নজরুল ইসলাম দুলাল ২৭৭ ভোট, ‘পাঞ্চাবী’ প্রতীকে শাহীন আহমদ ২০৯ ভোট, ‘ব্রীজ’ প্রতীকে দেলোয়ার হোসেন সজিব ১২৯ ভোট, ‘টিউব লাইট’ প্রতীকে মনির উদ্দিন ৭৬ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে সাইদুর রহমান রাজু ৪৯ ভোট পান।


২নং ওয়ার্ডে ‘স্ক্রু ড্রাইভার’ প্রতীকে ফজর আলী ৫৩২ ভোট, ‘বø্যাকবোর্ড’ প্রতীকে আব্দুস ছোবহান ৩৯৭ ভোট, ‘ফাইল কেবিনেট’ নাসির উদ্দিন ৩৬৬ ভোট, ‘ব্রীজ’ প্রতীকে রাজন আহমদ অপু ৩২৫ ভোট, ‘পানির বোতল’ প্রতীকে আল-হেলাল ২৮৪ ভোট, ‘উটপাখি’ প্রতীকে আছাব আলী ১২৯ ভোট, ‘ডালিম’ প্রতীকে গিয়াস উদ্দিন ১০৪ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে গোবিন্দ দাশ ৯৯ ভোট, ‘টিউব লাইট’ প্রতীকে বিভাষ পাল ৯৬ ভোট, ‘পাঞ্জাবী’ প্রতীকে আব্দুস ছালাম ৬৫ ভোট, ‘গাজর’ প্রতীকে পুলক সিংহ বন্ধু ৫৬ ভোট ও ‘ঢেঁড়শ’ প্রতীকে আব্দুল মতিন ২৫ ভোট পান।

 

৩নং ওয়ার্ডে ‘উটপাখি’ প্রতীকে মোহাম্মদ সুমন ৫৭৮ ভোট, ‘ডালিম’ প্রতীকে শানুর আলী ৪১০ ভোট, ‘পানির বোতল’ প্রতীকে রফিকুল ইসলাম ফিরুজ ৩৮৪ ভোট, ‘পাঞ্জাবি’ প্রতীকে জয়নাল আবেদীন ৩২৮ ভোট, ‘ব্রীজ’ প্রতীকে রফিক আলী ২৯৬ ভোট পান।

 

৪নং ওয়ার্ডে ‘পাঞ্জাবি’ প্রতীকে মুহিবুর রহমান বাচ্চু ৭৭২, ‘উটপাখি’ প্রতীকে আব্দুল তাহিদ ৫৭৯ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে জাবের হোসেন ২৮৯ ভোট, ‘পানির বোতল’ ফজল খান ১৪০ ভোট, ‘গাজর’ প্রতীকে সোনাফর আলী ৫৭ ভোট পান।

 

৫নং ওয়ার্ডে ‘উটপাখি’ প্রতীকে রফিক মিয়া ১ হাজার ৩৩১ ভোট, ‘ডালিম’ প্রতীকে মাসুক আলী ৩৮৯ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে আয়না মিয়া ১৯৭ ভোট ও ‘গাজর’ প্রতীকে আব্দুল জলিল ১৪২ ভোট পান।


৬নং ওয়ার্ডে ‘ডালিম’ প্রতীকে বারাম উদ্দিন ৬৯৭ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে এনাম হোসেন ৫৩৬ ভোট, ‘বø্যাকবোর্ড’ প্রতীকে আব্দাল মিয়া ৩৮৪ ভোট, ‘উটপাখি’ প্রতীকে তালেব আহমদ গোলাপ ২৬৯ ভোট, ‘গাজর’ প্রতীকে আমির আলী ২২৭ ভোট, ‘পানির বোতল’ প্রতীকে মতছির আলী ১৯০ ভোট’ ‘পাঞ্জাবি’ প্রতীকে সাইদুর রহমান ১৭২ ভোট পান।

 

৭নং ওয়ার্ডে ‘পাঞ্জাবি’ প্রতীকে জহুর আলী, ৮০৬ ভোট, ‘ডালিম’ প্রতীকে হেলাল মিয়া ৫৯৪ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে সায়েফ আহমদ ৪৭৯ ভোট, ‘টিউব লাইট’ প্রতীকে ইশস্তিয়াক আহমদ খান ২৯৫ ভোট, ‘পানির বোতল’ প্রতীকে শাহজাহান আলী ১৮৭ ভোট, ‘ব্রীজ’ প্রতিকে রাজু আহমদ খান ১৩১ ভোট ও ‘উটপাখি’ প্রতীকে নূর মিয়া ১২৮ ভোট পান।

 

৯নং ওয়ার্ডে ‘পানির বোতল’ শামীম আহমদ ৮৭০ ভোট, ‘উটপাখি’ প্রতীকে হাজী ফয়জুর রহমান ৬৩৯ ভোট, ‘টেবিল ল্যাম্প’ প্রতীকে ইছহাক আলী ৪৬২ ভোট, ‘ফাইল কেবিনেট’ প্রতীকে আব্দুস শহিদ ৩৭২ ভোট, ‘পাঞ্জাবি’ প্রতীকে ক্বারী শফিকুল ইসলাম শরীফ উদ্দিন ২১৯ ভোট ও ‘ডালিম’ প্রতীকে ইসলাম উদ্দিন ২০৫ ভোট পান।


উল্লেখ্য, প্রথম বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে ‘মেয়র পদে ৭ জন, মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন (যদিও নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে আদালতের নির্দেশে সাময়িকভাবে স্থগিত হওয়ায় ৮নং ওয়ার্ডের ৬জন কাউন্সিলর প্রার্থী ভোট উৎসবে অংশগ্রহন করা থেকে বঞ্চিত হয়েছে)।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৬