সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (৫ নভেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু ছিলেন অত্যন্ত মেধাবী এবং সজ্জন ব্যক্তি। তার মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।


পররাষ্ট্রমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন।  

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে