সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচত মুখ, সমাজকর্মী, রাজনৈতিক সংগঠক, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাফ আহমেদ চৌধুরী মিশু মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


আজ শনিবার (৫ নভেম্বর ২০২২) ভোরে রায়নগরস্থ নিজ বাসায় শ্বাসকষ্টজনিত কারণে মিশু মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সাংস্কৃতিক সহকর্মীসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

শোকবার্তায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, মিশফাক মিশুর মতো একজন দক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়াণে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন সহ সকল মহলে শোকের ছায়া বহিছে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো যা পূরণ হবার নয়। তিনি কর্মগুণে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে