সিলেট মহানগর বিএনপির সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও ভাতালিয়া জামে মসজিদ কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন রিপন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, বিএনপি নেতা রিপন শুক্রবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে উপস্থিত ছিলেন। সেখান থেকে শহরে অন্যান্য কাজকর্ম শেষে নিজ বাসায় ফেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন।শনিবার (০৫ নভেম্বর) সকাল ৬টার দিকে আকস্মিকভাবে তিনি ইন্তেকাল করেন। ধারণা করা হচ্ছে হার্ট এ্যাটাকে তিনি মারা গেছেন।
এদিকে তার মৃত্যুতে সিলেট বিএনপি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে আজ বাদ এশা ভাতালিয়া জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা অনুষ্টিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/ইআ-১৪




