দক্ষিণ সুরমা সমবায় বিভাগের উদ্যোগে শনিবার (৫ই নভেম্বর) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

 


সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা।

 

প্রধান অতিথি বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বক্তব্য এ তুলে ধরেন বঙ্গবন্ধুর সমবায়ের প্রতি গভীর মমত্ববোধ এবং বর্তমান সরকারের আমলে সমবায়ের সাফল্য ও অগ্রযাত্রা তুলে ধরেন।

 

এ সময় আরোও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, এডিশনাল পিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, সুবল চন্দ্র পাল, মুক্তিযোদ্ধা কমান্ডার, ছদরুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, সুজন খান, দপ্তর সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব মহিলা সমিতির সভাপতি রহিমা বেগম ও সহ সভাপতি হালিমা বেগম উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা-কর্মচারীও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা সমবায় কর্মকর্তা তার সূচনা বক্তব্য এ মোহাম্মদ মহবুবুর রহমান বলেন, দক্ষিণ সুরমা উপজেলায় ২৬১টি সমবায় সমিতি রয়েছে। তাদের মধ্য থেকে এ বছর উপজেলা পর্যায়ে ৩টি সমবায় সমিতিকে ও ১ জন সমবায়ীকে শ্রেষ্ঠ হওয়ার সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮