সিলেটের দীর্ঘতম জগন্নাথপুর উপজেলার  রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা সাজেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকতা ডাঃ মধুসূদন ধর, উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলীগ নেতা সুন্দর আলী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুবলীগ সভাপতি কামাল হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত  প্রমুখ। 


সভায় বক্তাগণ দৃষ্টিনন্দন এ সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ধন্যবাদ জানান। 

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সফল করার জন্যে সর্বস্তরের মানুষের উপস্হিতি কামনা করেন বক্তারা। 

উপজেলা নির্বাহী কর্মকতা সাজেদুল ইসলাম বলেন, এদিন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটের বৃহৎ এ সেতুটির উদ্বোধন করবেন। সেতু সংলগ্ন হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ সুনামগঞ্জের সকল এমপি উপস্থিত থাকবেন। 
 
সিলেটভিউ২৪ডটকম / সুনু / ডি.আর-০৬