সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা সমবায় অধিদপ্তর ও সমবায়ীদের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সমবায়ী আমানুল্লাহ আহমদ, জহিরুল ইসলাম রোকন আহমেদ প্রমুখ।
এর পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ এলাকায় এসে সমাপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/সুনু/এসডি-২৫




