সিলেটের জৈন্তাপুরে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অতিদরিদ্রদের ঘর-বাড়ি মেরামত বা সংস্কারের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ রোববার সকালে ঢেউটিন ও অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক জৈন্তাপুর ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মন্নান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আমিন আহমদ, রুবেল শরিফ প্রমুখ ৷ এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/আরআই-কে