দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর জাসাসের যুগ্ম ইফতেখার আহমদ বিপুলের পিতা মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
মঙ্গলবার (৮ নভেম্বর) এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৯




