যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আরকানসাস অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হয়ে রেকর্ড গড়েছেন রিপাবলিকান প্রার্থী সারাহ হাকাবি স্যান্ডার্স। তিনি রিপাবলিকান গভর্নর আসা হাটকিনসনের স্থলাভিষিক্ত হবেন
বছর চল্লিশের সারাহ হুকাবে একসময় হোয়াইট হাউজের প্রেসসচিবের দায়িত্বে পালন করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত হোয়াইট হাউসের প্রেসসচিব ছিলেন সারাহ।
সারাহ হাকাবি আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবির মেয়ে। মাইক হাকাবি ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ থেকে ১৯৯৬ পর্যন্ত মাইক অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে নিম্নকক্ষ হাউস অব রেপ্রিজেনেটিভসে রিপাবলিকানরা এগিয়ে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
মঙ্গলবারের এ নির্বাচনে সিনেটের ৩৫টি আসনে এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে ভোট হয়েছে। কিছু আসনে ভোট গ্রহণ এখনো চলছে। পাশাপাশি এদিন ৩৬টি রাজ্যের গভর্নর পদেও ভোট হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩




