রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপের অংশ হিসেবে মাইনরিটি জনতা পার্টির সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি।
বুধবার (৯ নভেম্বর) বিকেল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির।
মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডলের নেতৃত্বে সংলাপে অংশ নিয়েছেন দলের মহাসচিব মোহাম্মাদ আবদুল হাই, সিনিয়র সহ-সভাপতি কমলেশ কুমার দাস, সহ-সভাপতি নিরদ বরন মজুমদার, অশোক কুমার সরকার, ভবতোষ মুখার্জী সুবীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব শক্তু নাথ দাস।
এছাড়া যুগ্ম-মহাসচিব পল্লব চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চন্দ্র দাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখর চন্দ্র সরকার, সুমন কুমার সরকার, কেয়া সেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিঠুন ভট্টাচার্য ও দপ্তর সম্পাদক অংশ নিয়েছেন।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংলাপে অংশ নিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১১
সূত্র : জাগোনিউজ




