শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামীকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী চ্যারিটি পিঠা উৎসব শুরু হচ্ছে।

 


বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আগামী শনিবার রাত পর্যন্ত এ উৎসব চলবে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বাহারি রকমের ও ভিন্ন ভিন্ন স্বাদের পিঠা পাওয়া যাবে।

 

বৃহস্পতিবার বিকালে সংগঠনটির সভাপতি ধীমান দিব্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, পাঁচ মাস বয়সী এক শিশুর চিকাৎসার অর্থ সংগ্রহের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে। জন্মগতভাবে পায়ুপথ না থাকায় ওই শিশুকে দুইবার সার্জারি করা হলেও সুস্থ হয়ে উঠতে পারেনি। পরিবারের পক্ষেও চিকিৎসার খরচ বহন করা সম্ভব না হওয়ায় আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। এতে হস্তশিল্প ও গেইমিং জোন থাকবে বলে জানান তিনি।

 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-০৫