দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ’র পিতা সাবেক মেম্বার প্রয়াত মো. আব্দুল মনির এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পারিবারিক ভাবে পালিত হয়েছে।

 


জাতীয় দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি মো. জাকারিয়া হোসেন জুসেফ এর পিতা সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার জারলিয়া গ্রামের প্রয়াত মো. আব্দুল মনির এর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১১ ই নভেম্বর শুক্রবার স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হওয়ার পাশা-পাশি শিরনী বিতরণ করা হয়েছে।

 

সাংবাদিক মো. জাকারিয়া হোসেন জোসেফ তাঁহার পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আত্মীয়-স্বজন ও দেশবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

উল্লেখ্য, ২০০৬ সালের ১০ ই নভেম্বর শুক্রবার সমাজ সেবক প্রয়াত আব্দুল মনির (মেম্বার)সিলেট নগরীর রয়েল হাসপাতালে দুপুর ১টায় মৃত্যুবরণ করেছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/হিল্লোল/এসডি-১৮