সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা-ইনক পরিবারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। গত বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে এই সম্মাননা প্রদান ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল মালেক খান লায়েকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আর. সি. টিটোর পরিচালনায় সভার শুরুতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিশফাক আহমেদ মিশুর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংগঠনের সভাপতি ফুলের তোড়া দিয়ে মেয়রকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মহি উদ্দীন, ইয়ামিন রশীদ, আলহাজ্ব শাহাবুদ্দীন, মো: মাহবুব, সহ-সভাপতি শরিফুল খালিসদার, কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ আবদার, সাবেক ট্রাস্টি কল্লোল আহমদ, কার্যকরি সদস্য মওদুদ পাশা, সাবেক সহ-সভাপতি মুকুল হক, বিশিষ্ট রিয়েলেটর শাহনেওয়াজ কোরেশী, তপন লস্কর, কমিউনিটি ব্যক্তিত্ব আজিমুর রহমান বুরহান, এডভোকেট আরিফ, মিসবাহ উদ্দীন।


বক্তারা সিলেটকে নান্দনিক শহরে পরিণত করতে মেয়রের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আর. সি. টিটো প্রবাসীদের পক্ষ থেকে মেয়রের কাছে কিছু দাবি দাওয়া ও সুপারিশ তুলে ধরেন। মেয়র আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচির বিস্তারিত বিবরণ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট সদর থানা এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্যরা মেয়রকে সম্মাননা ক্রেস্ট উপহার দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মাহবুব রহমান, সহ-সভাপতি জয়ন্ত কুমার, সহ-সাধারন সম্পাদক সামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টিটু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শামিম আহমদ সাহার, ক্রীড়া সম্পাদক রুহুল রকি, সদস্য ফজল আহমদ নাহিদ, কমিউিনিটি ব্যক্তিত্ব জিল্লুর রহমান জিল্লুল, এবাদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, দিলদার হুসেন, শাকিল আবু নোমান প্রমুখ। রাতের আহার পর্ব এবং সংগঠনের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে