সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা শায়েক হোসাইন যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে গোলাপগঞ্জে শুভেচ্ছানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার রাত ৮টায় উপজেলার একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত সভায় গোলাপগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আনা মিয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাফায়েদ হাদি। সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা চয়ন চন্দ্র শয়ন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমদ, যুবলীগ নেতা ছালেহ আহমদ, রাহাদ আহমদ, মনজুর খান, শাকিল আহমদ, রুহেল আহমদ, রুবেল আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মুমিত আহমদ, ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, ছাত্রলীগ নেতা ও জাবেদ বিডি ক্লাবের সদস্য সুমন আহমদ, চাত্রলীগ নেতা এহছান আহমদ, নাহিয়ান খান এহছান, সালমান আহমদ, সাদমান খান, নাঈম আহমদ, শাহি আহমদ, হোসেন আহমদ, আলী হোসাইন, ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা একটি অবহেলিত গ্রাম থেকে বেড়ে উঠে আজ যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। ছাত্র রাজনীতি থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে কাজ করে গেছেন। আজ বর্হিবিশ্বেও বঙ্গবন্ধুর দেশ প্রেমে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর এমন কাজে আমরা গর্বিত। সে যেন ভবিষ্যতে আরো বড় আসনে আসিন হতে পারে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি শায়েক হোসাইসহ নব-কমিটির সকল সদস্যদের গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১




