হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দেশ, জাতি ও নিজের মঙ্গল এবং মনোবাসনা পূর্ণ করতে প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে অংশ নিয়েছেন আজমিরীগঞ্জ উপজেলা এবং এর আশ-পাশের হাজারো নারী ও পুরুষ।

 


প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে অংশগ্রহণ করেন আওয়ামী লীগ নেতা বিধান কৃষ্ণ দাস সরকার।

শনিবার সন্ধ্যার দিকে কাকাইলছেও গ্রামের সরকার বাড়ীতে এ উৎসবে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে বক্তব্য দেন তিনি।

প্রদীপ প্রজ্জ্বলন উৎসব দেখে অভিভূত হয়ে হবিগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিধান কৃষ্ণ দাস সরকার বলেন, 'আপনাদের এই আয়োজন দেখে আমি খুবই মুগ্ধ। এমন উৎসব খুব কমই দেখেছি। সকলের সতস্ফুর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলা দেখে আমি অভিভূত।

 

প্রদীপ প্রজ্জ্বলন কালে তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সব ধর্মের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করেন।’

এছড়াও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে দেশ ও জাতীর মঙ্গল কামনা করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা সরকার, বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের ভূমিদতা ডাক্তার সুভাষ সরকার, উৎসব উদযাপন পরিষদের সভাপতি হেমেন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মানিক রায়, হবিগঞ্জ প্রধান ডাকঘরের সাব-পোস্টমাস্টার মদন মোহন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে আগত ভক্তবৃন্দ সারা দিন নির্জলা উপবাস থেকে তাদের ব্রত পালনে পরিচ্ছন্ন বস্ত্র পড়ে বিকেল চারটা থেকে বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গন জুড়ে সারিবদ্ধ ভাবে নীরবে মনোবাসনা পূর্ণলাভে প্রার্থণায় বসেন মেয়েরা। মোমবাতি ও ঘি, তৈল প্রদীপ নিয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই ব্রত পালন করার মানসে।

প্রদীপ প্রজ্জ্বলন উৎসবে পৌরোহিত্য করেন অ্যাডভোকেট প্রসেনজিৎ আচার্য্য। এ সময় মহিলাদের উলু ধ্বনিতে মূখরিত হয়ে উঠে প্রার্থনাস্থল। তারপর বিদ্যুৎ বাতি নিভিয়ে মোমের আলোয় নির্মল ও অভূতপূর্ব এক পরিবেশের সৃষ্টি করে। এর পর শুরু হয় মনোবাসনা পূর্ণলাভে প্রার্থনা কর্ম। যে পর্যন্ত ঘিয়ের প্রদীপ ও মোমবাতি জ্বলবে সে পর্যন্ত কেউ কথা বলবে না। এ নিয়ম শেষে মন্দির থেকে প্রদানকৃত প্রসাদ গ্রহনের পর উপবাস ভঙ্গ করেন প্রার্থণারত ভক্তরা।

 

জানা যায়, প্রতি বছর বাংলা কার্তিক মাসের ১৫ তারিখের পর আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামের সরকার বাড়ীতে অত্যন্ত আর্কষণীয় এই উৎসব পালন করে হিন্দু সম্প্রদায়ের সাধক পুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তবৃন্দরা। ৫ দিন ব্যাপি এ উৎসবের শনিবার ছিল ৩য় দিন। এ দিন ছিল প্রদীপ প্রজ্জ্বলনের দিন। গত ১২ বছর যাবত বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্তবৃন্দ এ উৎসব পালন করে আসছেন বলে জানা গেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০৮