মহান মুক্তিযুদ্ধের সংগঠক যুক্তরাজ্য প্রবাসী গৌর হরি রায় ওরফে ‘রায় সাহেব’ আর নেই। শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় বার্ধক্যজনিত কারণে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। 

 



গৌর হরি ১৯২৭ সালে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কামিনীপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৫৭ সালে যুক্তরাজ্যে গমন করেন। যুক্তরাজ্যের সাউথহল এলাকার সবাই তাঁকে ‘রায় সাহেব’ নামে ডাকতেন। 

 


তিনি তৎকালীন যুক্তফ্রন্টের নির্বাচনে প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের কাছে বিপুল অর্থ সাহায্য করেছিলেন। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়েও নানাভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য-সহযোগিতার মাধ্যমে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। গৌরহরি রায়ের একমাত্র ছেলে শিশির রায়। যিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এছাড়াও তার ২ মেয়ে রয়েছে।

 


মৃত্যুকালে তিনি সন্তানাদি, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগুহী রেখে গেছেন। ‘রায় সাহেব’-এর উত্তর সূরীরা সিলেট নগরের শিবগঞ্জে বসবাস করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৬