স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন- ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক দলকে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে। যেকোনো ত্যাগের বিনিময়ে সমাবেশ সফল করে আওয়ামী ফ্যাসিবাদের বিদায় ঘণ্টা বাজাতে হবে। ইনশাআল্লাহ দমন, পীড়ন, নিপীড়ন, মামলা হামলা করে আওয়ামী লীগের শেষ রক্ষা হবেনা।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে নগরের হলিসাইড হোটেলের হলরুমে অনুষ্ঠিত সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুয়েল, মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারী, আবু সালেহ মো. তাহের, মুমিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমীর আলী, উসমান হারুন পনির, সায়াদ হোসেন সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মো. নুরুল হুদা দিপু, দেলোয়ার হোসেন চৌধুরী, আহসান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসবি চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
সভায় বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুঁইয়া তানু ও সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফম কামাল এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও ফাঁসি দাবি করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-৮




