বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশনায়, সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আওতাধীন ১৩টি উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 


রোববার (১৩ নভেম্বর) এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সিলেটের প্রত্যেকটি উপজেলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। 

 

এছাড়াও সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আওতাধীন ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার ইতিপূর্বে গঠিত কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ সিলেট জেলার সভাপতি এম এন নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় মোতাবেক রোববার (১৩ নভেম্বর) হতে সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। কমিটিতে পদপ্রত্যাশীদের রাজনৈতিক সিভি জেলা কমিটির কাছে স্ব-শরীরে উপস্থিত হয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না-১৪