শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের উদ্যোগে ও সিলেট কর অঞ্চলের সহযোগিতায় দিনব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মেলায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আয়কর সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।
এসময় আয়কর কালেকশনের অস্থায়ী বুথে কর প্রদান করেন অনেকে।
মেলায় সকাল সাড়ে ১০টায় আয়কর কালেকশন বুথের কার্যক্রম পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আয়কর মেলার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবাই সহজেই আয়কর রিটার্ন দাখিল ও এ সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। দেশের সাবির্ক উন্নয়নে এবং মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সকলেই স্বপ্রনোদিত হয়ে কর আদায় এবং অপরকে কর প্রদানে উৎসাহ প্রদান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
এসময় উপস্থিত ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও বিভিন্ন বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানগণ। মেলায় আয়কর সংক্রান্ত সেবা প্রদান করেন সিলেট কর অঞ্চলের সহকারী কর কমিশনার এস এম মঞ্জুরুল আলম, যুগ্ম কর কমিশনার মো .মর্তূজা শরীফুল ইসলামসহ ৬ সদস্যের প্রতিনিধি দল।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১০




