সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রাজু মিয়া (২১) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ৮টায় শাল্লা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনের ছাদে অসতর্ক হয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন ওই শ্রমিক। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন- জনস্বাস্থ্য অধিদপ্তরের ভবনের ছাদে হেমার দিয়ে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে রাজু মিয়ার মৃত্যু হয়। নিহতের সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / সন্দীপন / ডি.আর




