সিলেট জেলা বিএনপির সদস্য ও সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে ধানের শীষ প্রতিকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী বলেছেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে মানুষের জনজীবন আজ অতিষ্ট। আজকে আইনের শাসন নেই, মানবাধিকার নেই, জনগন ভোট দিতে পারে না। স্বাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। তাই গনতন্ত্র উদ্ধারে এ সমাবেশের নাম দেয়া হয়েছে গণ সমাবেশ। এটা জনগনের স্বার্থের আন্দোলন।
বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
গণ সমাবেশ সফল করার লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষীপাশা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোমবার রাত ১০টায় লক্ষীপাশ ইউনিয়নের বাজারে একটি কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী এবাদ।
লক্ষীপাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফয়ছল পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাবেক সেচ্ছসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদসহ উপজলো, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার সচেতন মানুষ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




