লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেড এর উদ্যোগে কৃত্রিম প্রজনন কর্মী পোস্ট ট্রেনিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

 


বুধবার সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

 

ওয়ার্কশপে জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক খামারি, নারী উদ্যোক্ত ও উন্নয়নকর্মী অংশগ্রহণ করেন।

 

ওয়াকর্শপে কৃত্রিম উপায়ে পশু পালন, খামার পদ্ধতি , উন্নত প্রজনন ব্যবস্থা সম্পর্কে ধারণা প্রধান করা হয়।

 

তাছাড়া তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরীতে জনসচেতনামূলক দিক নির্দেশনা দেয়া হয় আয়োজিত ওয়ার্কশপে।

 

সুনামগঞ্জ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও আইডিই এর প্রতিনিধি মো. আসাদুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ডা. সুকুমার রায়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন- সংস্থার টেকনিক্যাল স্পেশালিস্ট মো. আতিকুর রহমান, মূলপ্রবন্ধ আলোচনা করেন, আইডিই এর ফিল্ড কো-অর্ডিনেটর পার্থপাল, এলটিএল এর শাহাদাত হোসাইন।

 

বক্তব্য রাখেন- উদ্যোক্তা খামারি আব্দুল হান্নান, নারী উদ্যোক্তা জেসমিন আক্তার, হাফিজ আলম, চন্দ্র দাস, রমজান আলী, মামুন প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-০২