বর্ণিল আয়োজনে শুরু হওয়া মাহা-সিলেট জেলা প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।

 


বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন ইভেন্টে খেলা চলে।

 

জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দাবা এককে সৈয়দ রাসেল ও এএইচ আরিফের মধ্যে খেলায় এএইচ আরিফ বিজয়ী হন। এছাড়া ওয়াকওভারে বিজয়ী হন লিয়াকত শাহ ফরিদী।

 

প্লে কার্ড কলব্রিজে শংকর দাশ ও তুহিন আহমদ বিজয়ী হন। একই খেলায় সুব্রত দাস ও এনামুল কবীর এবং রায়হান উদ্দিন ওয়াকওভারে বিজয়ী হয়েছেন। লুডু একক খেলায় ওয়াকওভারে বিজয়ী হয়েছেন মঈন উদ্দিন, ছামির মাহমুদ, অমিতা সিনহা, রায়হান উদ্দিন, আনন্দ সরকার ও মামুন হোসেন।

 

সাপলুডু একক তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মঈন উদ্দিন, আবু বক্কর বিজয়ী হয়েছেন।

 

এছাড়া একই খেলায় ওয়াকওভারে বিজয়ী হয়েছেন লিয়াকত শাহ ফরিদী ও দেবাশীষ দেবু।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪