ফাইল ছবি

বিএনপির সমাবেশ সামনে রেখে সুনামগঞ্জে দুই দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মালিক সমিতি।

 


শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ধর্মঘট চলবে বিএনপির সমাবেশ সামনে রেখে সুনামগঞ্জে দুই দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা বাস মালিক সমিতি।

 

শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ধর্মঘট চলবে। বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে সিলেট ও মৌলভীবাজারের পর এবার সুনামগঞ্জ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হলো। চার দফা দাবিতে আগামীকাল শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই দিন বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ বাস মালিক সমিতি।

 

সুনামগঞ্জ বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এম এ খান সেতুর টোল আদায় বন্ধ, ব্যাটারিচালিত ইজিবাইক ও পরীক্ষামূলক (অন টেস্ট) সিএনজিচালিত অটোরিকশা বন্ধ, সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকায়ন এই চার দফা দাবিতে তাঁরা আগে থেকেই আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় এ কর্মসূচি দেওয়া হয়েছে।

 

বিএনপির সমাবেশের সঙ্গে বাস ধর্মঘটের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।

 

এর আগে সিলেট ও মৌলভীবাজারে পরিবহন ধর্মঘটের ডাক দেয় নিজ নিজ জেলার বাস মালিক সমিতি। বিএনপির নেতাদের দাবি, গণসমাবেশে লোকসমাগম ঠেকাতেই বাস মালিকদের ধর্মঘট ডাকতে বাধ্য করেছে সরকার।

 

সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম বলেন, ‘এসব ধর্মঘটের উদ্দেশ্য আমাদের সমাবেশে যেতে বাঁধা দেওয়া। দেশের অন্যান্য বিভাগেও এসব করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমাদের কোনোভাবেই আটকানো যাবে না। নেতা-কর্মীদের অনেকেই সিলেটে পৌঁছে গেছেন।

 

নূরুল ইসলাম আরও বলেন, বাস বন্ধ থাকলে নেতা-কর্মীরা লঞ্চে, প্রয়োজনে পায়ে হেঁটে সুনামগঞ্জ থেকে সিলেটে গিয়ে সমাবেশে যোগ দেবেন।

 


সিলেটভিউ২৪ডটকম / শহীদনূর / ডালিম