সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলা দায়ের করা হয়েছে।
দিরাই পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগের একাংশের নেতা মোশারফ মিয়াকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদাতলতে এই মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী কলিম উদ্দিন।
মামলাটি এফআর করতে দিরাই থানাকে আদেশ প্রদান করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট সাইয়েদ মাহবুবুল ইসলাম।
উল্লেখ্য, ১৪ অক্টোবর দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চে উঠতে না পারায় একাংশের নেতা মোশারফ মিয়ার অনুসারিরা সংর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের উপর ইটপাটকেল ছুড়তে থাকেন হামলাকারীরা।
হামলার সময় সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের প্রেসিয়িডাম সদস্য নুরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের চেয়ার দিয়ে ঢাল তৈরী করে আত্মরক্ষা করেন নেতাকর্মীরা।
হামলায় জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং একজন নিহত হওয়ার অভিযোগ উঠলেও নিহত ব্যক্তির সাথে সংর্ষের কোনো সম্পর্ক নেই বলে দাবি পুলিশ ও আওয়ামী লীগের।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-২৫




