বাংলাদেশের নির্বাচন সম্পর্কে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ‘চরম সত্য কথা’ বলেছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আপনি যখন দুর্বল থাকেন, আপনার যখন পায়ের নিচে মাটি থাকে না, তখন আপনি এ ধরনের কথা বলবেন। এটার বাস্তবতাটা এটা যে, জাপানি রাষ্ট্রদূত যে কথা বলেছেন, চরম সত্য কথা বলেছেন।’
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৩৫
সূত্র : জাগোনিউজ




