নবীগঞ্জে ‘নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশন’র পক্ষ থেকে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


বিগত সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় মানুষের ঘর বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আশ্রয়হীন হয়ে পড়েন শত শত মানুষ। এসব অসহায় মানুষকে সহযোগিতা করতে পাশে দাঁড়ায় উক্ত সংগঠন।

 

উপজেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দীঘলবাক ইউনিয়নের গালিমপুর, মাধবপুর, কসবা, ইনাতগঞ্জ ইউনিয়নের, উমরপুর, প্রজাতপুর, মোস্তফাপুর গ্রামের বৃদ্ধ অসহায় প্রায় দু' শতাধীক মানুষকে জনপ্রতি ৫ হাজার করে ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়।

 

নগদ অর্থ বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের চেয়ারম্যান ও বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স নর্থ ইষ্ট রিজিয়নের সভাপতি মাহতাব মিয়া, রিজিয়ন সেক্রেটারি আবুল বশর, এসিসট্যান্ট সেক্রেটারি হুমায়ুন চৌধুরী, ইমজা সিলেট সভাপতি ও চ্যানেল এস ইউকে চীফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল প্রমূখ।

 


সিলেটভিউ২৪ডটকম/সলিল/এসডি-৪২