সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ২৭তম সিন্ডিকেট সভা এবং একাডেমিক কাউন্সিলের ৩৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় একাডেমিক কাউন্সিল এবং বিকাল ৪টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

উভয় সভায় সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক।


একাডেমিক কাউন্সিলের ৩৭তম সভার সিদ্ধান্তসমূহ, আগামী বছরের স্প্রিং সেমিস্টারের অ্যাকাডেমিক ক্যালেন্ডার, বিভিন্ন বিভাগে পাসকৃত শিক্ষার্থীদের ডিগ্রি অনুমোদন, চলতি বছরের সামার সেমিস্টারের বিভিন্ন বিভাগের পরীক্ষা কমিটি অনুমোদন এবং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি অনুমোদিত হয়। এ ছাড়া মিড টার্মের নম্বর বন্টন বিষয়ে সভায় আলোচনা করা হয়।

একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. এম.এ. আহবাব, বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আরশ আলী, ছাত্রকল্যাণ উপদেষ্টা চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডেপুটি লাইব্রেরিয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিন্ডিকেট সভায় বিগত ২৬তম সভার সিদ্ধান্তসমূহ এবং ৩৬ ও ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। এ ছাড়া শিক্ষক ও কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি, পাসকৃত শিক্ষার্থীদের ডিগ্রি অনুমোদন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি অনুমোদন করা হয়।

সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয় মনোনীত সদস্য অতিরিক্ত সচিব ড. মো. ইমামুল হোসেন, সিন্ডিকেট সদস্য কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা ও রেজিস্ট্রার তারেক ইসলাম উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে