লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩ কমিটি ঘোষণা ও ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সিলেটের মিরাবাজারে অবস্থিত হোটেল ইস্তানবুলে এক অনুষ্ঠানের মাধ্যমে লিডিং ইউনিভার্সিটি টুরিস্ট ক্লাবের এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যুদ্ধ হন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ইউনিভারসিটির ট্রেজারার শ্রীযুক্ত বনমালী ভৌমিক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর।
সন্ধ্যা ৭টায় নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। রাত ১১টায় মিউজিক্যাল ব্রান্ড ‘Axe Alpha’ এর পরিবেশনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণার পূর্বে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট www.lutouristclub.org উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।এক্সিকিউটিভ কমিটি ২০২২-২৩ এর প্রেসিডেন্ট পদে ডিপার্টমেন্টের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মাসুরর ডাইয়ানের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জেনারেল সেক্রেটারি পদে একই ব্যাচের শিক্ষার্থী সৈকত চন্দ্র দাসের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজার।অনুষ্ঠানে এক্সিকিউটিভ কমিটি ২০২১-২২ এর বিদায় এবং অসাধারণ দায়িত্ব পালনের জন্য কমিটির বিভিন্ন পদে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১১




