১৯ নভেম্বর সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে আলীয়া মাদ্রাসা মাঠ প্রঙ্গানে বালাগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে ও মুজিবুর রহমান চেয়ারম্যানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, দুলাল হোসেন, আব্দুল বারী, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সোহেল, জাহিদুর রহমান আরশ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, শরীফ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল আলম পিন্টু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আফজল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা আব্দুস সত্তার, সদস্য সালমান আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুজায়েল খান সাজু প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী সকল বাধা অতিক্রম করে ১৯ নভেম্বরের গণসমাবেশ সফলের আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৮




