আর মাত্র দুই দিনের মধ্যেই শেষ হবে বিশ্ব জলবায়ু সম্মেলন। তবে এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তে ভুমিকা রাখা উন্নত রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্থ রাষ্ট্রগুলোকে তেমন গুরুত্ব দিচ্ছে না। শুধু মাত্র আশ্বাস ও প্রতিশ্রুতির দিয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। এতে চরম হতাশা প্রকাশ করছে ক্ষতিগ্রস্থ রাষ্ট্রগুলো।
এলডিসি মুক্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলো বলছে, লস এন্ড ড্যামেজের অর্থায়নের বিষয়ে এবারের জলবায়ু সম্মেলনে ঘোষণা আসার কথা ছিল। কিন্তু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। একইভাবে প্রশমন (মিটিগেশন) ও অভিযোজনের(অ্যাডাপটেশন ) বিষয়েও কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। শুধু আলোচনার পর আলোচনা চলছে।
জলবায়ু বিশেষজ্ঞ মঞ্জুরুল হান্নান বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সুযোগে উন্নত রাষ্ট্রগুলো এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত। উন্নয়নশীল দেশগুলোর কথা শোনার সময় তাদের নেই। লস এন্ড ড্যামেজ এর অর্থায়নের বিষয়টি এবারও উপেক্ষিত হচ্ছে উল্লেখ নিজের অসন্তুোষ প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, উন্নত রাষ্ট্রগুলো শুধু সময়ক্ষেপণ করছে। তাই এবারের কপ-এ লস এন্ড ড্যামেজ এর বিষয়ে সিদ্ধান্ত আসবে কিনা আদৌ বলা মুশকিল। কারণ সম্মেলনের আর মাত্র দুই দিন আছে। কিন্তু অগ্রগতি নেই।
কপ-২৭ এ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য এবং জাতীয় সংসদের পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, এখন পর্যন্ত আসার কোন খবর নেই। এলডিসি ভুক্ত ৪৬ টি দেশের পক্ষ থেকে আমরা উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে দেন-দরবার করছি। কিন্তু কোন অগ্রগতি হয়নি।
তিনি বলেন, আমরা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে বলেছি ড্যামেজ এর অর্থায়নের বিষয়ে এবারের কপ-এ একটা ঘোষণা দিতে হবে। তার আলোকে আগামি দুই বছর ফ্রেমওয়ার্ক তৈরির কাজ চলবে। কিভাবে তহবিলটি গঠন হবে, অর্থায়ন হবে কোথা থেকে এসব বিষয়ে কাজ চলবে।
সাবের হোসেন চৌধুরী বলেন, ৪৬টি দেশের ফোরাম এলডিসি জলবায়ু তহবিল, মিটিগেশন নিয়ে আলোচনা করতে আমাকে দায়িত্ব দিয়েছে। আমরা এখন কপ প্রেসিডেন্সির সঙ্গে নেগোশিয়েট করবো যে,ফাইনাল টেক্সটি কি হয়। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) পর্যন্ত লস এন্ড ড্যামেজে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। নীতিগত ভাবেও তারা এটি মেনে নেয়নি।
তিনি বলেন, এই কপ-এ আমরা একটা ঘোষণা চাই যে, লস এন্ড ড্যামেজ এর ব্যাপারে একটা স্বতন্ত্র এবং সুনির্দিষ্ট তহবিল গঠন করা হচ্ছে। এটা হচ্ছে ঘোষণা। এরপর আগামী এক বছরের মধ্যে এটার কাঠামো কি হবে তা তৈরি করাসহ অন্যান্য বিষয়ে কাজ হবে। তবে ঘোষণাটা এবছরে আসতে হবে।
উল্লখ্য, ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন লোহিত সাগর উপকূলে সিনাই উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত মিশরীয় পর্যটন-নগরী শারম আল-শেখে অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গত ৬ নভেম্বর এ সম্মেলন শুরু হয়েছে। ১৮ নভেম্বর সম্মেলন শেষ হবে।
সিলেটভিউ২৪ডটকম/খলিল/এসডি-২১




