সিলেটে রোটারি ক্লাব অব সিলেট ডায়নামিকের উদ্যোগে গরীব অসচ্ছল ও নারীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এছাড়া এলাকার অসহায় কয়েকটি পরিবারকে স্যানেটারী সামগ্রী প্রদান করা হয়।
শুক্রবার সকাল ১১ টায় সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামের মারকাযুল কোরআন আমনিয়া মাদ্রাসা মাঠে বিতরণ করা হয়।
.jpg)
অনুষ্টানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. মামুন আহমেদ।
এতে বক্তব্য রাখেন- ক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন পলাশ, ক্লাবের এডভাইজার পিপি নাজিম উদ্দিন শাহান, এসাইন এসিস্ট্যান্ট গভর্নর পিপি মাছুম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান লোকমান আহমদ, সিনিয়র সদস্য ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি রোটারিয়ান মো. আহসান হাবীব, সদস্য রোটারিয়ান আব্দুল রকিব, আব্দুল কাইয়ুম, এনাম উদ্দিন।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- এলাকার প্রবীন মুরব্বী আতা মিয়া, চুনু মিয়া, মারকাযুল কোরআন আমনিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা ও ব্যবসায়ী এনামুল হক, সমাজসেবক ইমরানুল ইসলাম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




