ছবি : আহমেদ শাহিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে তিনি আলিয়া মাঠে আসেন।
এ মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুল হযরত শাহাজালাল দরগাহ মাজার জিয়ারত শেষে মাজারের দক্ষিণ গেইট দিয়ে বের হয়ে আলিয়া মাঠে প্রবেশ করেন। এসময় তিনি মাঠে থাকা দলীয় নেতাকর্মীদের অনুপ্রাণিত করেন এবং সবার উদ্দেশে হাত উঁচু করে অভিবাদন জানান।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




