গণমানুষের শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী চা-শ্রমিক তথা সকল শ্রমজীবী, মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গণসংগীতের মাধ্যমেই লড়ে গেছেন আমৃত্যু।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বলিষ্ঠ নেতা ও শিল্পী সংগ্রামী কমরেড ভবতোষ চৌধুরী'র ১১তম প্রয়াণ দিবসে এক স্মরণসভা আয়োজন করা হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) বিকেল ৫টায় সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এই স্মরণ সভার আয়োজন করেছে গণসংগীত শিল্পী কমরেড ভবতোষ চৌধুরী স্মৃতি পরিষদ।
কার্যকরী পরিষদের পক্ষ হতে উক্ত স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্যে সিলেটবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১




