সাদাটিকর মহল্লা নিবাসী (বর্তমান সবুজবাগ) মরহুম ইছহাক মিয়ার ছেলে সুজাউল ইসলাম সুজা মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন মহান আল্লাহ্পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন।


সুজা আওয়ামী লীগের জন্য নিবেদিপ্রাণ ছিলেন বলে জানিয়েছেন তারা।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৬টায় সুজা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ আছর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে