বাংলাদেশ থেকে প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনার অবস্থান আর ব্রাজিলের ১৫ হাজার ৯৩৭ কিলোমিটার দূরত্ব প্রায়।

 


যদিও কোনো কোনো তথ্যে দূরত্বের এ হিসাবে কিছু তারতাম্য থাকতেও পারে। তবে সেই দূরত্ব ছাপিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশে।

 

লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির সমর্থকের কমতি নেই বিশ্বজুড়ে। তবে এই দুটি দলকে নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে।

 

বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েক মুহূর্ত। এরই মধ্যে কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়েছে বাংলাদেশে। নিজ নিজ দলের সমর্থনে অলিতে গলিতে, বাসা-বাড়ির ছাদে উড়ছে ব্রাজিল-আর্জেন্টিনার সহ বিভিন্ন দেশের পতাকা। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে চায়ের টং প্রতিটি জায়গায় এই চলছে বিশ্বকাপের খেলা দেখার ক্ষণ গণনা। খেলা নিয়ে তর্ক-বির্তক চলছে বিরামহীন ভাবে।
 
ফিফা বিশ্বকাপের ২২তম আসরের চূড়ান্ত পর্ব, যেখানে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার অন্তর্ভুক্ত ৩২টি জাতীয় ফুটবল দল (পুরুষ) প্রতিযোগিতা করবে। এই আসরের মাধ্যমে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আরব বিশ্বের কোন দেশে অনুষ্ঠিত হবে;এছাড়াও দক্ষিণ কোরিয়া এবং জাপানে ২০০২ ফিফা বিশ্বকাপের পর এটি এশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। এটি ৩২ দলের অংশগ্রহণে আয়োজিত ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসর; মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ২০২৬ সালের আসর হতে ৪৮ দলের সমন্বয়ে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কাতারের তীব্র গ্রীষ্মকালীন উত্তাপের কারণে এই আসরটি ২০২২ সালের ২০শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত কাতারের ৫টি শহরের ৮টি মাঠে অনুষ্ঠিত হবে, যার ফলে এটি মে, জুন অথবা জুলাই মাসে অনুষ্ঠিত না হওয়া এবং উত্তর শরৎকালে অনুষ্ঠিত প্রথম আসর হবে; এটি প্রায় ২৯ দিনের সময়সীমায় অনুষ্ঠিত হবে।এই আসরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে আল খুরের আল বাইত স্টেডিয়ামে কাতার এবং ইকুয়েডর মুখোমুখি হবে। অন্যদিকে, ২০২২ সালের ১৮ই ডিসেম্বর তারিখে কাতার জাতীয় দিবসে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বিশ্বকাপকে সামনে রেখে কাতার সাতটি স্টেডিয়াম নির্মাণ করেছে। একই সাথে একটি নতুন বিমানবন্দর, পাতাল রেল অবকাঠামো, বেশ কয়েকটি সড়ক এবং ১০০টির মতো নতুন হোটেলও নির্মাণ করা হয়েছে।

যে স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাকে ঘিরে গড়ে তোলা হয়েছে নতুন একটি শহর।

কাতার সরকার বলছে শুধুমাত্র স্টেডিয়াম নির্মাণ করতেই ৩০ হাজারের বেশি বিদেশি শ্রমিক কাজ করেছে।

এসব শ্রমিকের বেশিরভাগই নেওয়া হয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ফিলিপিন্স থেকে।

স্টেডিয়ামের নির্মানকার্যে নিহত শ্রমিকসংখ্যা নিয়েও বিতর্ক কম নয়।বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো কাতার বিশ্বকাপকে বয়কটের আহ্বানও জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বলেছে বিশ্বকাপ আয়োজনের বিডে জয়ী হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছে।

এসব শ্রমিক ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক।

মৃত্যুর এই সংখ্যা হিসাব করা হয়েছে কাতারে এসব দেশের দেওয়া তথ্যের ভিত্তিতে। কিন্তু সবকিছু ছাপিয়ে আরব দেশে প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আনন্দ-উন্মাদনা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে অবাক করা আধুনিক স্টেডিয়ামগুলোর সৌন্দর্য।

আজকে শুরু ফুটবল বিশ্বকাপ, কখন, কোথায় দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান, কারা থাকছেন অপেক্ষার অবসান। কোভিড আতঙ্ক, আয়োজন নিয়ে বিতর্ক, সব পেরিয়ে রবিবার থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে জমকালো ব্যবস্থা।

লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার না কি অন্য কেউ, কে জিতবে এই বিশ্বকাপ তাই নিয়ে জোর তর্ক শুরু হয়ে গিয়েছে।

 

লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার না কি অন্য কেউ, কে জিতবে এই বিশ্বকাপ তাই নিয়ে জোর তর্ক শুরু হয়ে গিয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৮ টায়।

আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হবে বিশ্বকাপ। ম্যাচ শুরু রাত ১০টায়।

সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলসহ আরো বিভিন্ন চ্যানেলে।

দোহার আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়।

 

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে । এ ছাড়া ব্ল্যাক  পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির থাকার কথা। ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। এ ছাড়া গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।

 

বিশ্বের প্রতিটি জায়গায় বিশ্বকাপ ফুটবলের আমেজ প্রত্যেক মানুষের বিনোদনের অন্যতম খোরাক।

 

আর তর্কের মাধ্যমেই উপভোগ্য হয়ে উঠুক ফুটবল মহারণ।তবে আনন্দের অনুভূতিতে কারো দুঃখ ও প্রাণনাশের দিকেও সতর্ক থাকা জরুরি।

 


সিলেটভিউ২৪ডটকম/পল্লব/এসডি-০৪