সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, শেখ হাসিনা সরকার সবেচেয়ে বেশি ইসলামী শিক্ষায় বরাদ্দ দিয়েছে, মসজিদ, মক্তব, মাদ্রাসাসহ সারাদেশেই উন্নয়ন করেছে।
আমাদের এই আসনেও বরাদ্দ এসেছে, আমি এই অঞ্চলের মানুষের কল্যাণে জন্য কাজ করে যাচ্ছি। বিগত বন্যার সময় এই এলাকার মানুষের পাশে সর্বোচ্ছ সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছি। এই এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। সাবেক কুচাই ইউনিয়ন ৪০, ৪১ও ৪২ তিনটি ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্তি হলেও জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনের সাথে থাকবে। আজ এই মাদ্রাসার নতুন উদ্বোধন করা হল এবং এই মাদ্রাসার উন্নয়নসহ যত রকমের অসুবিধা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি (২০ নভেম্বর) রোববার দক্ষিণ সুরমায় ৪২নং ওয়ার্ডের জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসার ৮০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ১মতলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন।
এ সময় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এই আসনের সাবেক এমপি মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আব্দুস শুকুর, সিলেট জেলা আওয়ামীলীগ নেতা মরহুম সিরাজ উদ্দিনসহ মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান আনা মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.শামিম আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শ্রীরামপুর মাদ্রাসার মুহতামিম জিলাল আহমদ, শাহ আলী রাজা, গোলাম হাফিজ লোহিত, আকতার হোসেন, মাদ্রাসার ভূমিদাতা লিলু মিযা, ফখরুল ইসলাম, সমাজসেবী শাহ আহমেদুর রব, রফিকুল ইসলাম রফু, মতিউর রহমান মতিন মিয়া, আব্দুল বাছিত ছোবা, খলকু মিয়া, আবুল কালাম মনসুর, নজরুল ইসলাম, লিলন মিয়া, নুর মিযা, ইকবাল হোসেন মিঠু, এহতেশামুল হাসান লয়েস, আবুল মুজিব, জাহেদ আলী, হাবিবুর রহমান জিতু মিয়া, সেলিম আহমদ, ওলি মিয়া, তালহা আহমদ, ইব্রাহিম খলিল।
অনুষ্টানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসফাকুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




