তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


রোববার বাদ মাগরিব জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

 

সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- তোফাজ্জাল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জুনেদ আহমদ, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, প্রানেশ দে, সুরুজ আলী, পারভেজ খান জুয়েল, শামীম রেজা, মো: বাবলু আহমদ, মিজান আহমদ, শামীম উদ্দিন, পারভেজ আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫